রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহের পরানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধন ও কুচকাওয়াজ
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন এবং প্রধান অতিথি কর্তৃক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে শিক্ষার্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খাইরুল আলম স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন।
অতিথিবৃন্দ
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক হেলাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- আবু বক্কর সিদ্দিক তালুকদার (সাবেক সভাপতি, কোতোয়ালি থানা বিএনপি)।
- মো. আলী আজগর (সাবেক সভাপতি, পরানগঞ্জ ইউপি বিএনপি)।
- মীর মাজহারুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক, কোতোয়ালি থানা বিএনপি)।
- মো. গোলাম আব্বাস বাবুল (সভাপতি, সদর দলিল লেখক সমিতি ও সাবেক সভাপতি, ম্যানেজিং কমিটি)।
- মো. আনোয়ার হোসেন হানু (সাবেক সভাপতি, ম্যানেজিং কমিটি) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরস্কার বিতরণ ও সমাপনী
দিনব্যাপী বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি অনুষ্ঠিত আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।





