নোয়াখালী-২: সেনবাগে ১০ দলীয় জোটের বিশাল নির্বাচনী সমাবেশ ও মিছিল

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ১০ দলীয় জোট ও এনসিপি মনোনীত প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়ার সমর্থনে মঙ্গলবার ব্যাপক নির্বাচনী প্রচারণা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘শাপলাকলি’ প্রতীকের এই প্রার্থীর পক্ষে এদিন সেনবাগের বিভিন্ন ইউনিয়নে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে মিছিল ও গণসংযোগ করা হয়।

সেবারহাটে গণজমায়েত ও আসিফ মাহমুদের বক্তব্য

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সেবারহাট বাজারে ১০ দলীয় জোটের এক বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও ১০ দলীয় জোটের স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত থেকে শাপলাকলি প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় ও মিছিল

বিকেলে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্থানীয় কুতুবের হাট বাজারে শাপলাকলি প্রতীকের সমর্থনে একটি নির্বাচনী মিছিল বের করা হয়।

গাজীরহাটে শাপলাকলির শো-ডাউন

রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রচারণার উত্তাপ ছড়িয়ে পড়ে ডমুরুয়া ইউনিয়নে। রাতে গাজীরহাট বাজারে প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও এদিন নির্বাচনী এলাকার আরও বেশ কয়েকটি স্থানে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়, যাতে ১০ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নেতাকর্মীরা জানান, ১০ দলীয় জোটের ঐক্যবদ্ধ প্রচারণায় শাপলাকলি প্রতীকের পক্ষে সাধারণ ভোটারদের মাঝে অভূতপূর্ব সাড়া মিলছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *