নোয়াখালী-২: আশ্রয়ন প্রকল্পে সুলতান জাকারিয়ার গণসংযোগ
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) তিনি সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের উত্তর কাদরা এলাকায় ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পে এই গণসংযোগ করেন।
ঘরে ঘরে গিয়ে জনসংযোগ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলাকলি প্রতীকের এই প্রার্থী এবং দলটির আন্তর্জাতিক সম্পর্ক সেল প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়া আশ্রয়ন প্রকল্পের প্রতিটা ঘরে ঘরে যান। তিনি নারী-পুরুষ নির্বিশেষে সকলের খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন।

ভোট ও দোয়া প্রার্থনা
গণসংযোগকালে সুলতান মুহাম্মদ জাকারিয়া বাসিন্দাদের উদ্দেশে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই। অবহেলিত ও ভূমিহীন মানুষের অধিকার আদায়ে শাপলাকলি প্রতীকে আপনাদের মূল্যবান ভোট প্রত্যাশা করছি।”
সাথী ও সমর্থকবৃন্দ
এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সেনবাগ উপজেলার সংগঠক মো. সোয়াইব শামীমসহ দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রার্থীর এই আগমনে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
