মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে জয়নুল আবেদীন ফারুক (জেএএফ) ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল ৫ ডিসেম্বর শুক্রবার মেধাবৃত্তি পরীক্ষার প্রস্তুতি উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন—জেএএফ ফাউন্ডেশনের আহ্বায়ক মিয়া মোহাম্মদ ইলিয়াছ। এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেএএফ ফাউন্ডেশনের সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল।
পরীক্ষার প্রস্তুতি ও পুরস্কার
সাহেব উদ্দিন রাসেল বলেন, সম্পূর্ণ অরাজনৈতিক ভিত্তিতে পরিচালিত প্রথমবারের মতো অনুষ্ঠিত এ মেধাবৃত্তি পরীক্ষায় পঞ্চম ও অষ্টম শ্রেণির মোট ৭০৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
- সময় ও স্থান: সেনবাগ সরকারি পাইলট হাই স্কুল কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মোট ৩৬ জন শিক্ষক দায়িত্ব পালন করবেন।
- ফলাফল: পরীক্ষা শেষে অনলাইনে মাধ্যমে রাতেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। সম্পূর্ণ নিরপেক্ষ, সুন্দর এবং চমৎকার পরিবেশে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
তিনি পুরস্কারের কাঠামো তুলে ধরে বলেন, প্রতি শ্রেণীতে মোট বিশজনকে বৃত্তি প্রদান করা হবে:
- প্রথম বৃত্তি প্রাপ্ত: ১৫ হাজার টাকা।
- দ্বিতীয় বৃত্তিপ্রাপ্ত: ৮ হাজার টাকা।
- তৃতীয় বৃত্তিপ্রাপ্ত: ৫ হাজার টাকা।
- চতুর্থ থেকে ২০তম বৃত্তিপ্রাপ্ত পর্যন্ত: প্রতিজনে ৩ হাজার টাকা করে।
উপস্থিত ব্যক্তিবর্গ
এ সময় সেনবাগ পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক মাষ্টার আবদুল হান্নান লিটন, সেনবাগ পৌর বিএনপি’র সদস্য সচিব মোহাম্মদ শহীদুল্লাহ, জেএএফ ফাউন্ডেশনের সদস্য নূর নবী বাচ্চু, জেএএফ ফাউন্ডেশনের সদস্য আবুল বাহার, জেএএফ সদস্য ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
