নোয়াখালীতে নির্বাচনি অনিয়মে জিরো টলারেন্স; অভিযোগের জন্য হটলাইন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কঠোর অবস্থান নিয়েছে নোয়াখালী জেলা প্রশাসন। নির্বাচন পূর্ব যেকোনো অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে।

ম্যাজিস্ট্রেটদের সরাসরি তদারকি ও হটলাইন

মঙ্গলবার (২৭ জানুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কঠোর বার্তার কথা জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাগরিকদের অভিযোগ প্রদান সহজতর করতে প্রশাসন থেকে কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম ও সরাসরি যোগাযোগের নম্বর প্রকাশ করা হয়েছে:

  • রুবাইয়া বিনতে কাশেম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোম্পানীগঞ্জ। (মোবাইল: ০১৭০৫৪০১১১৫)
  • মো. আনিছুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়। (মোবাইল: ০১৮১৮৭৮৯৬৪৪)

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি

নোয়াখালী-৫ (২৭২) আসনের জন্য একটি বিশেষ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞ সিভিল জজ তাফসির হোসেনের নেতৃত্বে গঠিত এই কমিটি নির্বাচনি অনিয়ম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও বিচারিক কার্যক্রম পরিচালনা করবে। অভিযোগকারীরা সরাসরি কমিটির কার্যালয়ে বা ০১৩০৭৯৪১১৩৩ নম্বরে যোগাযোগ করে লিখিতভাবে অভিযোগ দাখিল করতে পারবেন।

প্রশাসনের সতর্কবার্তা

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন পূর্ব সময়ে আচরণবিধি লঙ্ঘনের ঝুঁকি বেশি থাকে বিধায় আগাম নজরদারি ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *