নোবিপ্রবিতে ৯ম পে স্কেলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

৯ম পে স্কেল বাস্তবায়ন ও দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিল ও উপাচার্যের সমর্থন

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল উপস্থিত হয়ে আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন। তিনি বলেন, “গণপ্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পে স্কেল একটি ন্যায্য দাবি। সততা ও দক্ষতার সাথে কাজ করার জন্য জীবনযাত্রার মানোন্নয়ন প্রয়োজন। আমি অতি দ্রুত ৯ম পে স্কেল প্রজ্ঞাপন জারির আহ্বান জানাই।”

দীর্ঘ ১১ বছরের বঞ্চনা ও ক্ষোভ

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০১৫ সালে ৮ম পে স্কেলের পর দীর্ঘ ১১ বছর পার হলেও নতুন কোনো পে স্কেল দেওয়া হয়নি। পে কমিশন সুপারিশ জমা দিলেও অদৃশ্য কারণে প্রজ্ঞাপন আটকে আছে বলে তারা দাবি করেন। বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত প্রজ্ঞাপন না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।

বক্তব্য ও সঞ্চালনা

নোবিপ্রবি জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের সভাপতি ও হিসাব পরিচালক দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সেকশন অফিসার জিয়াউর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন:

  • মোহাম্মদ সাখায়েত উল্যাহ, সদস্য সচিব, জাতীয়তাবাদী পেশাজীবী ফোরাম ও ডেপুটি রেজিস্ট্রার।
  • আব্দুর রহিম ভূঁইয়ামো: ইসমাইল হোসেন, ডেপুটি রেজিস্ট্রার, সংস্থাপন শাখা।
  • মো: নোমান ফারুক, মো: আব্দুর রহিমশানে-ই-এলাহি বাবু

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *