মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি ‘বিজ্ঞানের অনুসন্ধানে, জ্ঞানের বিকাশে’—এই প্রতিপাদ্য সামনে রেখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সায়েন্স ক্লাবের নবীন সদস্যদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান ‘গবেষণায় হাতেখড়ি ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করে তুলতে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গবেষণার গুরুত্ব ও উপাচার্যের বক্তব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। তিনি বলেন, “বিশ্ব আজ গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। কেবল পাঠ্যবইনির্ভর শিক্ষা দিয়ে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। শিক্ষার্থীরা যদি স্নাতক পর্যায় থেকেই গবেষণার সঙ্গে যুক্ত হয়, তবে তারা আন্তর্জাতিক পরিসরেও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে।” কী-নোট স্পিকারদের আলোচনা অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে গবেষণার মৌলিক কলাকৌশল নিয়ে আলোচনা করেন: এগ্রিকালচার বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাউসার হোসেন। ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল করিম। তাঁরা শিক্ষার্থীদের গবেষণার প্রশ্ন নির্ধারণ, রিসার্চ প্রপোজাল লেখা এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। উপস্থিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলামসহ ক্লাবের অন্যান্য উপদেষ্টাবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী এই কর্মশালা ও বরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ তাঁদের গবেষণামুখী হতে উৎসাহিত করবে। About The Author দৈনিক জাহান See author's posts Post navigation টেক্সটাইল অটোমেশনে এআই ও প্রযুক্তির সমন্বয়ে আইইবি’র সেমিনার বুটেক্স বাঁধনের নতুন কমিটি: পিয়াল সভাপতি ও শিহাব সম্পাদক