নব-নিযুক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের যোগদান ও দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

নবনীযুক্ত জেলা প্রশাসক ম: সাইফুর রহমান কে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন।ছবি

ময়মনসিংহের নব-নিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মো. সাইফুর রহমান আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন এবং অফিসের দায়িত্বভার গ্রহণ করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) তিনি ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। এসময় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। মো. সাইফুর রহমান ২৮তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। তিনি যোগদানের পর ময়মনসিংহ জেলার সার্বিক উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিতকরণে তাঁর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নতুন জেলা প্রশাসকের যোগদানে জেলার সর্বস্তরের জনগণ তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *