দেশবাসী, প্রবাসী ও দৈনিক জাহান পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী, প্রবাসী এবং দৈনিক জাহান পত্রিকার সম্পাদক, পাঠক, লেখক ও কলাকৌশলীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ উল্যা।

শুভেচ্ছা বার্তা ও সম্প্রীতির আহ্বান

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজানের শিক্ষা আমাদের জীবনে সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে আমরা যেন ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে পারি—এটাই হোক আমাদের প্রত্যাশা। উৎসবের এই দিনে আনন্দ যেন সবার ঘরে সমানভাবে পৌঁছায়, সেই কামনা করেন তিনি।

গণমাধ্যমের ভূমিকা ও সমৃদ্ধি কামনা

মোহাম্মদ উল্যা আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনিক জাহান পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকলের নিষ্ঠা ও পেশাদারিত্ব সমাজকে আলোকিত করতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পত্রিকার উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

সবশেষে তিনি দেশবাসী ও প্রবাসীদের সার্বিক মঙ্গল কামনা করে বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সবার জীবন হোক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর। তিনি সবাইকে আবারও আন্তরিকভাবে “ঈদ মোবারক” জানান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *