ত্রিশালের মাওলানা আজিজুল হক আর নেই:উলামা দলের কেন্দ্রীয় নেতা শামীমের শোক

স্টাফ রিপোর্টার:
ত্রিশালের বালিযারা আমিয়ান ডাঙ্গুরী গ্রামের মাওলানা আজিজুল হক (৬০) সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরে মঙ্গলবার তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ত্রিশাল আসনের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী উলামা দলের কেন্দ্রীয় নেতা হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শামীম তার পরিবারের খোঁজখবর নেন, পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দুই ছেলে, পাঁচ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
