তোমার অভাব প্রতিমুহূর্তে অনুভব করি…

পাঁচ বছর আগে আজকের এই দিনে নায়িকা অপু বিশ্বাস মাকে হারিয়েছিলেন। তিনি মায়ের সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আজকের দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয়, এক বুক শূন্যতা। আজ ঠিক এই দিনে তোমাকে হারিয়েছিলাম, মা। তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি।’
ছবি: ফেসবুক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০: ৪৫

গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘লাল বেনারসি’ গানটি হিট হওয়ার পর সবাই আমাকে কাজী মিল্টন খন্দকার নামে ডাকা শুরু করল। বিবাহ, বেনারসি, পালকি দিয়ে গান বানানোর হিড়িক পড়ে তখন। আমি এত বেশি লিখেছিলাম, তাই আমার এই পদ-পদবি বদলে যাওয়া। শুরুর গানটা গেয়েছিল ছোট ভাই এস ডি রুবেল। আজ তার জন্মদিন।’
ছবি: ফেসবুক

সময়ের আলোচিত জুটি ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহা। আজ জোভানের জন্মদিনে নীহা লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রথম সহ-অভিনেতা জোভান। আপনার সাফল্য কামনা করি।’
ছবি: ফেসবুক

‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি লিখেছেন, ‘তোমাকে দেখলে আমি আমার চরিত্র ঠিক রাখতে পারি না, লোভের আরেক নাম যেন তুমি। তোমাকে পাওয়াই আমার একমাত্র নেশা, কিন্তু তোমাকে পাওয়ার পরে আমি আবার এই নেশায় আসক্ত হতে পারি।’
ছবি: ফেসবুক

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *