ঢাবি ভর্তি: আবেদন শুরু আজ, জেনে নিন ৫ ইউনিটের পরীক্ষার তারিখ

ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে শুরু হয়েছে।

তথ্যবিবরণ
আবেদন শুরু২৯ অক্টোবর (বুধবার), দুপুর ১২টা
আবেদনের শেষ১৬ নভেম্বর (রোববার), রাত ১১টা ৫৯ মিনিট
আবেদন ফি১,০৫০ টাকা
যোগ্যতাএসএসসি/সমমান (২০২০-২০২৩) এবং এইচএসসি/সমমান (২০২৫)-এ উত্তীর্ণ হতে হবে।

ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচি

ইউনিটপরীক্ষার তারিখসময়
ব্যবসায় শিক্ষা ইউনিট৬ ডিসেম্বর (শনিবার)বেলা ১১টা – দুপুর ১২:৩০টা
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট১৩ ডিসেম্বর (শনিবার)বেলা ১১টা – দুপুর ১২:৩০টা
বিজ্ঞান ইউনিট২০ ডিসেম্বর (শনিবার)বেলা ১১টা – দুপুর ১২:৩০টা
চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অংকন)২৯ নভেম্বর (শনিবার)বেলা ১১টা – দুপুর ১২:৩০টা
আইবিএ ইউনিট২৮ নভেম্বর (শুক্রবার)

ন্যূনতম জিপিএ (এসএসসি + এইচএসসি)

ইউনিটজিপিএর যোগফলআলাদাভাবে জিপিএ
বিজ্ঞান ইউনিটন্যূনতম ৮.০০আলাদাভাবে ৩.৫ করে
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটন্যূনতম ৭.৫০আলাদাভাবে ৩.০ করে
ব্যবসায় শিক্ষা ইউনিটন্যূনতম ৭.৫০আলাদাভাবে ৩.০ করে
চারুকলা ইউনিটন্যূনতম ৬.৫০আলাদাভাবে ৩.০ করে

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *