ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ২২

গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়াও শারীরিক কিছু সমস্যা নিয়ে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান আজ মঙ্গলবার প্রথম আলোকে এ কথা বলেন। তিনি জানান, কামাল হোসেনকে গত রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে তাঁর শরীরে একটি অস্ত্রোপচারও করা হয়েছে। অস্ত্রোপচারের পর তিনি আগের চেয়ে ভালো আছেন।

কামাল হোসেনের পক্ষে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *