টাকার অভাবে বন্ধ হচ্ছিল পড়াশোনা; ৪ শিক্ষার্থীর ফরম ফিলাপের দায়িত্ব নিল ছাত্রশিবির

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে টাকার অভাবে ফরম ফিলাপ করতে না পারা চারজন মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (৩ মার্চ) সকালে সেনবাগ উপজেলার সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের ওই চার শিক্ষার্থীর সরকারি পরীক্ষার ফরম পূরণের যাবতীয় ব্যয়ভার বহন করে সংগঠনটির সেনবাগ দক্ষিণ শাখা।

স্বপ্ন পূরণে ছাত্রশিবিরের হাত

আর্থিক সংকটের কারণে সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের চারজন মেধাবী শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চয়তার মুখে পড়েছিল। বিষয়টি জানতে পেরে ছাত্রশিবিরের পক্ষ থেকে মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। কলেজ ক্যাম্পাসে ওই শিক্ষার্থীদের সরকার নির্ধারিত পরীক্ষার ফরম সম্পূর্ণ বিনামূল্যে পূরণ করে দেওয়ার ব্যবস্থা করা হয়।

সহায়তা পাওয়া শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে জানান, অর্থের অভাবে যেখানে পড়াশোনা বন্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল, সেখানে ছাত্রশিবিরের এই সহযোগিতায় তারা নতুন করে স্বপ্ন দেখার সাহস পেয়েছে।

‘মেধাবীদের পথ চলা থামবে না’

ছাত্রশিবির সেনবাগ দক্ষিণ শাখার সভাপতি ফয়জুল ইসলাম দিদার বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় ছাত্রদের অধিকার ও কল্যাণে কাজ করে। অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষা জীবন থেমে যাওয়া উচিত নয়। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস মেধাবীদের উচ্চশিক্ষার পথ সুগম করবে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *