“জনগণের সর্বোচ্চ সেবা দেওয়াটাই দেশপ্রেম”: ময়মনসিংহের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সকল দপ্তরের সহযোগিতা প্রয়োজন। আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমরা যেন তা সঠিকভাবে পালন করতে পারি। আমাদেরকে সবদিকে ফোকাস করে চলতে হবে। বিভাগের সকল দপ্তর মিলে আমরা একটি টিম হিসেবে কাজ করতে চাই।

বুধবার (১৯ নভেম্বর) বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন ময়মনসিংহের সদ্য যোগদানকৃত বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। দুপুর ১২:০০টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় বিভাগীয় পর্যায়ের সকল দপ্তরপ্রধানগণ উপস্থিত ছিলেন।

দায়িত্ব ও অগ্রগতি পর্যালোচনা

সভায় সদ্য যোগদানকৃত বিভাগীয় কমিশনারকে বিভাগের বিভিন্ন দপ্তরের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়।

  • নির্বাচন: আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ময়মনসিংহে নির্বাচনের সার্বিক প্রস্তুতি বিষয়ে সংক্ষেপে তথ্য তুলে ধরেন।
  • স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্য বিভাগের পরিচালক টাইফয়েড টিকাদান সম্পর্কে বলেন, টাইফয়েড টিকাদানে সারাদেশে প্রথম স্থান এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী শতভাগ টিকা সরবরাহ করা হয়েছে।
  • অন্যান্য: অন্যান্য দপ্তরও নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন।

নবনিযুক্ত কমিশনারের আহ্বান

সভাপতি ফারাহ শাম্মী তাঁর বক্তব্যে বলেন:

“জনগণের সর্বোচ্চ সেবা দেওয়াটাই দেশপ্রেম, দেশের কল্যাণে কাজ করা। আপনারা আপনাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করুন।”

তিনি বলেন, এই বিভাগের জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার দায়িত্ব সবার। তিনি বলেন, “সারা দেশের বিভাগগুলোর মধ্যে প্রথম হতে চাই। এজন্য আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *