গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক; নিয়মিত অভিযানের অঙ্গীকার

মো: হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নে বয়রা গ্রামের দুইজন মাদক ব্যবসায়ীকে ১ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) বিকেলে রসুলপুর গ্রামের পুটিয়া খালের সুইস গেট এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

অভিযান ও মাদক উদ্ধার

পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় সন্দেহজনকভাবে দুই যুবককে তল্লাশি করা হয়। এসময় আটককৃত কাউসার মিয়া (৩২) ও ফয়সাল মিয়ার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। খালিয়াজুড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার বিকেল ৫টা ৩০ মিনিটের সময় এই অভিযান পরিচালনা করে তাদের থানায় নিয়ে আসে।

নেতৃবৃন্দের প্রতিক্রিয়া ও নির্দেশনা

এই অভিযানকে স্বাগত জানিয়ে গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান ও খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন বলেন, “মদ, জুয়া ও দুর্নীতিতে বর্তমান সরকারের কোনো আপোষ নাই। সমাজ থেকে এই ধরনের অসামাজিক কার্যকলাপ নির্মূল করার জন্য আমাদের মাননীয় এমপি লুৎফুজ্জামান বাবর সকলকে নির্দেশ দিয়েছেন। পুলিশের এই অভিযানে এলাকার জনগণ আনন্দিত এবং আমরা একে স্বাগত জানাই।”

আরও পড়ুন

আইনি পদক্ষেপ

খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ১৬/০৩/২০২৬ তারিখে মামলা করা হয়েছে (মামলা নং ৯(৩)২৬)। যথাযথ পুলিশ পাহারায় ১৭ মার্চ তাঁদের নেত্রকোনা সদর কোর্টে প্রেরণ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *