রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহের গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলের ৭৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়।
উদ্বোধন ও পুরস্কার বিতরণ
সকালে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। পরবর্তীতে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি), ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহা: নাসির উদ্দীন।
উপস্থিত অতিথিবৃন্দ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন:
- লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ময়মনসিংহ।
- মোহছিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার।
- মো. আব্দুস সালাম, প্রধান শিক্ষক, ময়মনসিংহ জিলা স্কুল।
সার্বিক তত্ত্বাবধান
গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস ছাবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সম্পাদক ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহফুজা আক্তার খাতুনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
