খালিয়াজুড়িতে নারী মাদক ব্যবসায়ী আটক, ৩ মাসের কারাদণ্ড দিলেন ইউএনও

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়িতে মাদকবিরোধী অভিযানে হাসেনা আক্তার (৪৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া লঞ্চ ঘাট সংলগ্ন তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

অভিযান ও আটক

লেপসিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে লেপসিয়া লঞ্চ ঘাট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। নারী পুলিশ সদস্য জান্নাতুল মাওয়া ও মেঘলা আক্তারের সহায়তায় হাসেনা আক্তারের বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসার জন্য মজুদ রাখা বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত ও সাজা

আটকের খবর পেয়ে খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম ও খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন ঘটনাস্থলে উপস্থিত হন। উপস্থিত সকলের সামনে হাসেনা আক্তার মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করলে ইউএনও নাদির হোসেন শামীম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আইনি পদক্ষেপ

খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন জানান, সাজাপ্রাপ্ত হাসেনা আক্তারকে বিধি মোতাবেক আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে যথাযথ পুলিশ পাহারায় নেত্রকোনা সদর কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *