মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO)-দের স্বাস্থ্যখাতে ভূমিকা, প্রত্যাশা ও করণীয় শীর্ষক আলোচনা সভা ও সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ম্যাব), কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বিকেলে আলমাস কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।
ডি-ম্যাবের কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব এরশাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডি-ম্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শহিদুল্লাহ সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাবের কুড়িগ্রাম জেলা সভাপতি মাহফুজার রহমান মারুফ ও কুড়িগ্রাম জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন খান টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডি-ম্যাবের গুরুত্ব ও দাবি-দাওয়া
সম্মেলনে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ডিএমএফ ডিগ্রিধারী বেকারদের শূন্য পদে দ্রুত নিয়োগ বাস্তবায়ন, নতুন পদ সৃজন এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়নের জন্য সংগঠনের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়।