কলমাকান্দায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোণার কলমাকান্দায় বিভিন্ন পেশাজীবী ও সুধী সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপস্থিত অতিথিবৃন্দ

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।
  • কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিক হোসেন।
  • উপজেলা বিএনপি সভাপতি আবুল খায়ের।
  • উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাশেম।
  • ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়া ও আনিসুল হক পাঠান বাবুল।
  • বীর মুক্তিযোদ্ধা আহবায়ক আব্দুল বারী চান মিয়া প্রমুখ।

সমন্বিত উদ্যোগের আহ্বান

মতবিনিময় সভায় উপজেলার সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা কলমাকান্দার স্থানীয় সমস্যা নিরসন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে দলমত নির্বিশেষে একযোগে কাজ করার আহ্বান জানান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *