এস এ খালেকের ছেলে সাজুকে বিএনপির শোকজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এস এ সিদ্দিক সাজু।ছবি

দলের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ড ও দলীয় সিদ্ধান্ত উপেক্ষার অভিযোগে দারুসসালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। সাজু সাবেক এমপি এস এ খালেকের সন্তান।

আজ শনিবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত নোটিশটি সাজুর কাছে পাঠানো হয়।

অভিযোগ ও কারণ দর্শানোর নির্দেশ

নোটিশে উল্লেখ করা হয়েছে:

“সাজুর বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডসহ দলীয় সিদ্ধান্ত অমান্য করে কাজ করার সুস্পষ্ট অভিযোগ রয়েছে।”

এ কারণে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা লিখিতভাবে আগামী তিন দিনের মধ্যে নয়াপল্টনে অবস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। নোটিশে এটিকে ‘অতীব জরুরি’ বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রেক্ষাপট

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে ‘মায়ের ডাক’ সংগঠনের সানজিদা ইসলাম তুলিকে। একই আসনে মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য এস এ খালেকের ছেলে এস এ সিদ্দিক সাজু। তিনি মনোনয়ন বঞ্চিত হওয়ায় তাঁর কর্মী-সমর্থকরা একাধিকবার বিক্ষোভ করেছেন।

এমন পরিস্থিতিতে বিএনপি নেতা এস এ সিদ্দিক সাজুকে কারণ দর্শানোর নোটিশ দিল বিএনপি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *