এশিয়া কাপে ইতিহাস গড়ল ভারত: পাকিস্তানকে টানা ৬ ম্যাচে হারালো
প্রতিনিধি
ঢাকা
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৮

ভারতীয়দের উদ্যাপন
ছবি: এএফপি
ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান দ্বৈরথ কে না দেখতে চায়! এই দুই দলের ম্যাচ মানেই উত্তেজনা তুঙ্গে। দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে নতুন ইতিহাস গড়ল ভারত। এই জয়ের মধ্য দিয়ে তারা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টানা ষষ্ঠ ম্যাচে জয় তুলে নিল। আন্তর্জাতিক ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথে এর আগে টানা পাঁচ ম্যাচের বেশি কেউ জেতেনি।

২৪ বলে ফিফটি ছুঁয়েছেন অভিষেক শর্মা
এএফপি
ভারতের রেকর্ড রান তাড়া
১৭২ রানের কঠিন লক্ষ্যটা ভারত ৭ বল হাতে রেখেই জিতে নিয়েছে। এই জয়ের মধ্য দিয়ে তারা টি–টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছে। এর আগে ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে ১৬০ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ভারতের।

সূর্যকুমার যাদবকে ফেরানোর পর পাকিস্তানি খেলোয়াড়দের উল্লাস
রয়টার্স
শূন্য রানে বিদায় সূর্যকুমারের
ভারত: ১১ ওভারে ১০৬/২
৫ বল ও ২ রানের মধ্যে দ্বিতীয় উইকেট হারিয়েছে ভারত। ১০ম ওভারে শুবমান গিলের বিদায় করার পর ১১তম ওভারের তৃতীয় বলে সূর্যকুমার যাদবকে আবরার আহমেদের ক্যাচ বানিয়েছেন হারিস রউফ। ছক্কা মারতে গিয়ে সীমানায় ক্যাচ দেওয়া ভারত অধিনায়ক ৩ বল খেলে কোনো রান করতে পারেননি। ওভারটায় মাত্র ১ রান দিয়েছে হারিস রউফ।
গিলকে ফিফটি করতে দিলেন না ফাহিম
ভারত: ১০ ওভারে ১০৫/১
অবশেষে ভাঙল ভারতের উদ্বোধনী জুটি। ১০ম ওভারে প্রথম বোলিং করা ফাহিম আশরাফ পঞ্চম বলে উড়িয়ে দিয়েছেন শুবমান গিলেন অফ স্টাম্প। ১০৫ রানে প্রথম উইকেট হারাল ভারত। গিল ফিরলেন ২৮ বলে ৪৭ রান করে।
শেষ ১০ ওভারে ভারতের দরকার ৬৭ রান।

ভারতকে উড়ন্ত শুরু এনে দিয়েছেন অভিষেক ও গিল
ছবি: রয়টার্স
আজকের ম্যাচে রান তাড়া করতে নেমে ভারতের উদ্বোধনী জুটিই ৯.৫ ওভারে ১০৫ রান তুলে ফেলে। দুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার অভিষেক শর্মা, যিনি সর্বোচ্চ ৭৪ রান করেন। ফিফটি থেকে ৩ রান দূরে থেকে বিদায় নেন শুবমান গিল। এরপর ৩ ওভারের মধ্যে পাকিস্তান ৩ উইকেট তুলে নিলেও, তিলক বর্মা, সঞ্জু স্যামসন ও হার্দিক পান্ডিয়া মিলে ৭ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
সংক্ষিপ্ত স্কোর ও ম্যাচের ফলাফল
- পাকিস্তান: ২০ ওভারে ১৭১/৫ (সাহিবজাদা ৫৮, সাইম ২১, নেওয়াজ ২১, ফাহিম ২০*; দুবে ২/৩৩)।
- ভারত: ১৮.৫ ওভারে ১৭৪/৪ (অভিষেক ৭৪, গিল ৪৭, বর্মা ৩০*; রউফ ২/২৬)।
- ফল: ভারত ৬ উইকেটে জয়ী।
টুর্নামেন্টে পাকিস্তানের পরের ম্যাচ মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে। পরের দিন ভারত খেলবে বাংলাদেশের বিপক্ষে।
