ঈদের আনন্দ বাড়িয়ে দিতে বাজারে এলো অপো এ৬এস প্রো; সাথে থাকছে লাখ টাকার অফার
প্রযুক্তি ডেস্ক

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের বাজারে নতুন স্মার্টফোন ‘অপো এ৬এস প্রো’ নিয়ে এসেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি এবং শক্তিশালী পারফরম্যান্সের এই ডিভাইসটি এখন সারাদেশে পাওয়া যাচ্ছে।
শক্তিশালী ব্যাটারি ও সুপারফাস্ট চার্জিং
অপো এ৬এস প্রো-তে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের নিশ্চয়তা দেয়। দ্রুত চার্জিংয়ের জন্য এতে রয়েছে ৮০ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি। কোম্পানি দাবি করছে, বিশেষ ডিজাইনের কারণে এই ব্যাটারি পাঁচ বছরেরও বেশি সময় ধরে সুস্থ ও স্থিতিশীল থাকবে।
ডিসপ্লে ও টেকসই ডিজাইন
স্মার্টফোনটিতে রয়েছে ১২০ হার্জ অ্যামোলেড আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে। এছাড়া পানি ও ধুলোবালি থেকে সুরক্ষার জন্য এতে আইপি৬৯কে (IP69K) রেটিং দেওয়া হয়েছে। ফোনটিতে এআই লিঙ্কবুস্ট ৩.০ ও সুপারকুল ভিসি কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা গেমার এবং মাল্টিটাস্কারদের জন্য আরও উন্নত করবে।
এআই ক্যামেরা ও স্টোরেজ
ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা, যা বড় গ্রুপ সেলফি তুলতে সক্ষম। বাংলাদেশে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এই ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯,৯৯০ টাকা। লুমিনা ফরেস্ট ও এক্লিপ্স ব্লু—এই দুটি রঙে ফোনটি পাওয়া যাচ্ছে।
ঈদ অফার ও বিশেষ সুবিধা
এই ঈদে কেনাকাটাকে আরও আনন্দময় করতে ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় সব অফার:
- একটি কিনলে একটি ফ্রি (বোগো) জেতার সুযোগ।
- লাখ টাকার ড্রিম ট্রিপ ও ০% সুদে কিস্তি সুবিধা।
- ফ্রি গিফট হিসেবে এলিট ব্যাকপ্যাক এবং ক্যাশ ডিসকাউন্ট।
- সহজ-এর পক্ষ থেকে ১,০০০ টাকার বাস টিকিট ভাউচার ও বিমান টিকিটে বিশেষ ছাড়।
