ইশারা ভাষা দিবসে ময়মনসিংহে র‍্যালি ও আলোচনা সভা

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

বর্ণাঢ্য র‍্যালি

সকাল ১০টায় ময়মনসিংহ নগরীর পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

আলোচনা সভা

র‍্যালি শেষে জেলা সমাজসেবা কার্যালয়ের ৬ষ্ঠ তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন:

  • ডা. দেব জার্নি দেবনাথ, সিভিল সার্জন কার্যালয়, ময়মনসিংহ।
  • তমালিকা চক্রবর্তী, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা।

বক্তারা বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে এবং দৈনন্দিন জীবনে ইশারা ভাষার সঠিক ব্যবহার ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *