ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মো: হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার মেন্দিপুর গ্রামের মাইজপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
পুলিশ সূত্রে জানা যায়, খালিয়াজুড়ি থানার এসআই নাজমুল হাসান ও তাঁর সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাইজপাড়া এলাকায় একটি পরিত্যক্ত টিনের ঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক কেনাবেচারত অবস্থায় মোহনগঞ্জ উপজেলার হাটনাইয়া গ্রামের মামুন মিয়া ওরফে পিচ্চি মামুন (৩২), তাহেনুর রহমান ওরফে মিজানুর রহমান (৩২) এবং সিপন মিয়াকে (৪৫) হাতে-নাতে আটক করা হয়। তাঁদের তল্লাশি করে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আইনি ব্যবস্থা ও কোর্টে প্রেরণ
খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৫ মার্চ) যথাযথ পুলিশ পাহারায় তাঁদের নেত্রকোনা সদর কোর্টে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, এলাকায় মাদক ও জুয়া নিয়ন্ত্রণের লক্ষ্যে জনস্বার্থে পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট খবর:যানজট ও নাগরিক সেবা শীর্ষক গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত
