আইইএলটিএস ৭ স্কোরে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে এডিবি স্কলারশিপ
পড়াশোনা ডেস্ক।

ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা, জিএমএটি বা জিআরই-তে ভালো স্কোর, টোয়েফল–এ সর্বনিম্ন ১০০ স্কোর অথবা আইইএলটিএস–এ সর্বনিম্ন ৭ স্কোর থাকতে হবে আবেদনের জন্যছবি: সংগৃীত
সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে (এনইউএস) পড়াশোনা করার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এডিবি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় এমবিএ (MBA) ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
বৃত্তির কার্যক্রম ২০২৬ সালের জন্য কার্যকর থাকবে এবং এমবিএ প্রোগ্রামের সময়কাল হলো ১৭ মাস। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এনইউএস এবং বৃত্তির সুবিধা
এনইউএস হলো সিঙ্গাপুরের প্রাচীনতম এবং এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি বিশ্বজুড়ে উদ্ভাবনী শিক্ষা এবং বিশ্বমানের গবেষণার জন্য বিখ্যাত।
এশীয় উন্নয়ন ব্যাংকের সদস্যদেশগুলোর প্রার্থীদের জন্য এই সম্পূর্ণ অর্থায়নে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তির আওতায় যে আর্থিক সুবিধাগুলো রয়েছে:
- সম্পূর্ণ টিউশন ফি।
- মাসিক জীবিকা এবং আবাসন ভাতা।
- বই ও শিক্ষামূলক উপকরণের জন্য ভাতা।
- চিকিৎসা বিমা।
- ভ্রমণ খরচ।
এমবিএ প্রোগ্রামে আবেদনের প্রয়োজনীয়তা
এনইউএস এমবিএ প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীদের নিম্নলিখিত প্রয়োজনীয়তাগুলো পূরণ করতে হবে:
- স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে।
- ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- জিএমএটি (GMAT) বা জিআরই (GRE)-তে ভালো স্কোর থাকতে হবে।
- ভাষাগত দক্ষতা প্রমাণের জন্য টোয়েফল (TOEFL) সর্বনিম্ন ১০০ স্কোর অথবা আইইএলটিএস (IELTS)-এ সর্বনিম্ন ৭ স্কোর থাকতে হবে।
