৮০০০ এমএএইচ ব্যাটারির টাইটান স্মার্টফোন ‘রিয়েলমি সি১০০’ বাজারে এলো

প্রযুক্তি ডেস্ক

স্মার্টফোন ব্যবহারকারীদের দীর্ঘমেয়াদী পাওয়ার ও প্রিমিয়াম ডিউরেবিলিটি দিতে নতুন ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ সি-সিরিজের ডিভাইস realme C100 আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) এক অনলাইন ইভেন্টের মাধ্যমে ফোনটি বাজারে নিয়ে আসা হয়। শক্তিশালী ব্যাটারি ও আধুনিক ফিচারের এই ডিভাইসটি এই সেগমেন্টে সেরা ব্যাকআপ নিশ্চিত করবে বলে জানিয়েছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান।

​বিশাল ব্যাটারি ও ব্যাকআপ

​নতুন এই স্মার্টফোনের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি। এর সাথে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, ১০ ওয়াট রিভার্স চার্জিং এবং ৭ বছরের ব্যাটারি হেলথ প্রতিশ্রুতি। রিয়েলমির ল্যাব টেস্ট অনুযায়ী, একবারের পূর্ণ চার্জে ডিভাইসটি ১.৭ দিন সচল থাকে। এ ছাড়া এতে ১১ ঘণ্টার বেশি অনলাইন গেমিং (ফ্রি ফায়ার, মোবাইল লিজেন্ডস), ২৪ ঘণ্টার বেশি অনলাইন স্ট্রিমিং এবং ৪০ ঘণ্টার বেশি সময় ধরে নিরবচ্ছিন্ন কাজ করা সম্ভব।

​মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি ও ওয়াটার রেজিস্ট্যান্স

​প্রতিদিনের অপ্রত্যাশিত দুর্ঘটনা থেকে সুরক্ষা দিতে realme C100-এ ব্যবহার করা হয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স এবং আর্মরশেল প্রটেকশন সিস্টেম। ডিভাইসটিতে আরও রয়েছে আইপি৬৯ প্রো টেকনোলজি, ২ মিটার ড্রপ রেজিস্ট্যান্স এবং ৬ মিটার ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি। ফলে টেবিল বা পকেট থেকে পড়ে যাওয়া কিংবা পানিতে পড়ার মতো ঘটনায় ফোনটি সুরক্ষিত থাকবে।

​ক্যামেরা ও ডিসপ্লে পারফরম্যান্স

​স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী ৮-কোর চিপসেট। ছবি ও ভিডিও ধারণের জন্য পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যার উভয় ক্যামেরাই ডুয়েল-ভিডিও শুটিং করতে সক্ষম।

​অন্যদিকে, চমৎকার ভিউইং অভিজ্ঞতার জন্য এতে দেওয়া হয়েছে ৬.৮ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে, যা ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট এবং ৯০.৪% স্ক্রিন-টু-বডি রেশিও সমর্থন করে।

​মূল্য ও বিশেষ অফার

​গ্লোরি হোয়াইট, ভিক্টোরি পার্পল ও এনড্যুরেন্স ব্রাউন—এই তিনটি আকর্ষণীয় রঙে ডিভাইসটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে:

  • ​৬ জিবি + ১২৮ জিবি: ২৭,৯৯৯ টাকা
  • ​৮ জিবি + ১২৮ জিবি: ২৯,৯৯৯ টাকা

​আগামী ১০ অক্টোবরের মধ্যে ডিভাইসটি ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা ৫০ লাখ টাকার আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাচ্ছেন। প্রতিবার কেনার পর গ্রাহকরা ১ লাখ টাকা, ৫০ হাজার টাকা, বোগো অফার অথবা নিশ্চিত ৬ মাসের এক্সটেন্ডেড ওয়ারেন্টি জিতে নিতে পারবেন।