স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিটিআরসির বিশেষ বার্তা: ১৬ ডিসেম্বর থেকে অবৈধ হ্যান্ডসেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ বার্তা দিয়েছে। রোববার (১৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে বন্ধ হয়ে যাবে। তবে এর আগে নেটওয়ার্কে ব্যবহৃত সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত থাকবে।

এনইআইআর সিস্টেম চালু

বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমটি আগামী ১৬ ডিসেম্বর চালু হবে।

এনইআইআর সিস্টেম চালু

বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমটি আগামী ১৬ ডিসেম্বর চালু হবে।

বিটিআরসি বলছে:

“১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট (বৈধ বা অবৈধ বা ডাটাবেজে পাওয়া যায়নি) স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং তা নেটওয়ার্কে সচল থাকবে।”

হ্যান্ডসেট কেনার আগে বৈধতা যাচাইয়ের নির্দেশনা

নকল বা চোরাচালান হ্যান্ডসেট কেনা এড়াতে কেনার আগে আইএমইআই যাচাই করতে গ্রাহকদের পরামর্শ দিয়েছে বিটিআরসি।

যাচাইয়ের পদ্ধতি:

১. প্রথমে ডায়াল করুন *#06# এবং IMEI নম্বর জেনে নিন। ২. এরপর মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন: KYD<Space>১৫ ডিজিটের IMEI ৩. এটি ১৬০০২ নম্বরে পাঠান।

ফিরতি বার্তায় জানিয়ে দেওয়া হবে হ্যান্ডসেটটি বৈধ কিনা।

তথ্য সহায়তা ও সুবিধা

বিটিআরসি জানিয়েছে, এনইআইআর চালুর মাধ্যমে অবৈধ মোবাইল আমদানি নিয়ন্ত্রণচুরি হওয়া হ্যান্ডসেট শনাক্তকরণ প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

এনইআইআর-সংক্রান্ত যেকোনো তথ্য জানতে নিম্নলিখিত মাধ্যমে যোগাযোগ করা যাবে:

  • বিটিআরসির হেল্পডেস্ক নম্বর ১০০
  • যেকোনো অপারেটর থেকে ডায়াল *16161#
  • মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার নম্বর ১২১
  • অনলাইনে তথ্য পাওয়া যাবে neir.btrc.gov.bd-এ।

About The Author

One thought on “স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিটিআরসির বিশেষ বার্তা: ১৬ ডিসেম্বর থেকে অবৈধ হ্যান্ডসেট বন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *