রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহের সানমুন ইংলিশ স্কুল (এসইএস)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৩১ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন ও প্রধান অতিথি
শনিবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকার হলিসাইন্ড ইন্টাঃ স্কুলের অধ্যক্ষ লেঃ কর্নেল (অবঃ) মাকসুদুল হক। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথিবৃন্দ ও সভাপতিত্ব
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানমুন ইংলিশ স্কুলের গভর্নিং বডির সদস্য সৈয়দ শফিকুর রহমান। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সানমুন ইংলিশ স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ তৌফিকুর রহমান।
ক্রীড়া পরিচালনা ও পুরস্কার বিতরণ
পুরো ক্রীড়া প্রতিযোগিতাটি পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সামিরা তাবাসসুম। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ী (১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী) শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
