সংস্কার বিষয়ে মতৈক্য স্থাপনের দায়িত্ব এবার রাজনৈতিক দলগুলোর ওপর: অন্তর্বর্তী সরকার

‘এক সপ্তাহ সময় দেওয়া হলো’; আর কোনো উদ্যোগ নেবে না সরকার, বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

সংবাদ সম্মেলনে কথা বলছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা হওয়ার পর রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা নিরসনে অন্তর্বর্তী সরকার আর কোনো উদ্যোগ নেবে না। এখন রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে মতৈক্যে পৌঁছাতে বলা হয়েছে। এ জন্য সম্ভাব্য সময় দেওয়া হয়েছে এক সপ্তাহ

আজ সোমবার (৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ কথা জানান।

উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদের জরুরি সভায় সংস্কার বিষয়ে ঐকমত্য স্থাপনের প্রচেষ্টার জন্য জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জানানো হয়েছে।

সভায় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়।

মতভেদে সরকারের উদ্বেগ

আসিফ নজরুল বলেন, সভায় লক্ষ করা হয় যে ঐকমত্য কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্নমত রয়েছে। এ ছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে, গণভোটের বিষয়বস্তু কী হবে—এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সে জন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।

আইন উপদেষ্টা জানান, সরকার এখন বল রাজনৈতিক দলগুলোর কোর্টে ছেড়ে দিয়েছে। এক সপ্তাহের মধ্যে দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে ঐকমত্যে পৌঁছাতে হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *