শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সম্পাদক, ছাত্রলীগের ত্রাস রিফাত বাবুকে মঙ্গলবার সকালে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রিফাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্তত তিনটি হত্যা মামলার আসামি। রিফাতের বাবা রুস্তম আলী শেরপুর সরকারি কলেজের কর্মচারী। বৈষম্যবিরোধী আন্দোলনের মুর্শেদ জিতু জানিয়েছেন, আন্দোলন চলাকালীন ৩ ও ৪ আগাস্ট রিফাত শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গন থেকে আন্দোলনকারি ছাত্রদের ওপর অস্ত্রসহ আক্রমণ চালায় এবং অন্তত তিনজন ছাত্রকে গুরুতর আহত করে। সে ছাত্রলীগের চিহ্নিত ক্যাডার। খবরের সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ওসি জুবাইদুল ইসলাম জানিয়েছে, রিফাতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *