শিক্ষাবর্ষের শুরুতেই সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছাবে: এনসিটিবি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নির্ধারিত সময়ে দেশের সব শিক্ষার্থীর হাতে মানসম্মত পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আশাবাদী। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এই তথ্য জানানো হয়েছে।

সভায় অংশীজনদের অংশগ্রহণ

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা, এনসিটিবি’র কর্মকর্তারা, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি ও মুদ্রণ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীগণের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সমস্যা সমাধান ও অগ্রগতি

সভায় বিগত মতবিনিময় সভায় আলোচিত বিভিন্ন সমস্যা সমাধানের গৃহীত উদ্যোগ ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। এনসিটিবি আশাবাদী যে সব অংশীজনের সমন্বিত সহযোগিতায় নির্ধারিত সময়ে দেশের সব শিক্ষার্থীর হাতে মানসম্মত পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া সম্ভব হবে।

আলোচনায় যেসব বিষয়ে উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়:

  • বিল পরিশোধ: সরবরাহকৃত পাঠ্যপুস্তকের বিল দ্রুত পরিশোধের বিষয়ে মুদ্রণ প্রতিষ্ঠান স্বত্বাধিকারীদেরকে আশ্বস্ত করা হয়।
  • নিরাপত্তা ও সরবরাহ: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বই পরিবহন ও সংরক্ষণে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা এবং এ উদ্যোগে স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করা।
  • গ্রহণের ব্যবস্থা: সাপ্তাহিক ছুটির দিনেও মাঠ পর্যায়ে পাঠ্যপুস্তক গ্রহণের ব্যবস্থা করা এবং মাঠ পর্যায়ে পাঠ্যপুস্তক পাঠানোর আগে মুদ্রণ প্রতিষ্ঠান স্বত্বাধিকারীরা বই গ্রহণকারী সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অবহিত করার বিষয়ে আলোচনা হয়।
  • সংরক্ষণ: পাঠ্যপুস্তক সংরক্ষণের জন্য প্রয়োজনীয় স্থান সংকুলানের সিদ্ধান্ত নেওয়া হয়।

মনিটরিং ও গুণগত মান

এনসিটিবি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নির্দিষ্ট সময়ে মানসম্মত পাঠ্যপুস্তক পৌঁছানোর সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে। পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও বিতরণের প্রতিটি পর্যায়ে কঠোর নজরদারি নিশ্চিত করতে এনসিটিবি নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • পর্যবেক্ষণ: এনসিটিবি’র নিজস্ব পর্যবেক্ষণের পাশাপাশি নিরপেক্ষ ইন্সপেকশন ফার্ম (পিডিআই) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশেষ মনিটরিং টিম মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি করছে।
  • মতবিনিময়: আগামী ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক নির্ধারিত সময়ের মধ্যে বিতরণ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনায় এনসিটিবি কাজ করছে। এর আগে শিক্ষা উপদেষ্টার সঙ্গে মুদ্রণ প্রতিষ্ঠান মালিকদের মতবিনিময় হয় এবং গত ১৮ নভেম্বর এক হাজারেরও বেশি মাঠপর্যায়ের কর্মকর্তার সঙ্গেও ভার্চ্যুয়ালি সভা করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *