যেভাবে ২ কোটি টাকা লাভ করলেন মালাইকা

মালাইকা অরোরা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৩১
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে নিজের বিলাসবহুল ফ্ল্যাটটি বিক্রি করেছেন ৫ কোটি ৫০ লাখ টাকায়। এতে তাঁর লাভ হয়েছে প্রায় ২ কোটি ২০ লাখ টাকা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
সম্প্রতি লেনদেনের নথি আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রি হয়। আবাসনবিষয়ক ওয়েবসাইট স্কয়ার ইয়ার্ডসের তথ্য অনুযায়ী, ফ্ল্যাটটি লোকহান্ডওয়ালা কমপ্লেক্সের রুনওয়াল এলিগান্তে আবাসিক প্রকল্পে অবস্থিত। ২০১৮ সালের মার্চে মালাইকা ফ্ল্যাটটি কিনেছিলেন ৩ কোটি ৫০ লাখ টাকায়। ফলে সাত বছরে ফ্ল্যাটটির দাম প্রায় ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মালাইকা অরোরা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সম্প্রতি লেনদেনের নথি আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রি হয়। আবাসনবিষয়ক ওয়েবসাইট স্কয়ার ইয়ার্ডসের তথ্য অনুযায়ী, ফ্ল্যাটটি লোকহান্ডওয়ালা কমপ্লেক্সের রুনওয়াল এলিগান্তে আবাসিক প্রকল্পে অবস্থিত। ২০১৮ সালের মার্চে মালাইকা ফ্ল্যাটটি কিনেছিলেন ৩ কোটি ৫০ লাখ টাকায়। ফলে সাত বছরে ফ্ল্যাটটির দাম প্রায় ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এ ছাড়া এক সাক্ষাৎকারে মালাইকা কথা বলেছেন ব্যক্তিগত জীবন নিয়ে। পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে আবার বিয়ে করার সম্ভাবনা উড়িয়ে দেননি। দ্বিতীয় বিয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মালাইকা বলেন, ‘কখনো না বলতে নেই। আমি ভালোবাসায় বিশ্বাস করি, সবকিছুতেই ভালোবাসা দেখি। তাই কখনোই না (বিয়ে প্রসঙ্গে) বলব না।’