ময়মনসিংহ সদর অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহ সদর অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের কনফারেন্স রুমে এনডিডি শিশু ও ব্যক্তিদের পিতা-মাতা, অভিভাবক ও কেয়ার গিভারদের জন্য ‘অ্যাক্টিভিটিস অব ডেইলি লিভিং’ (ADL) বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান ও অতিথিবৃন্দ

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ এবং ময়মনসিংহ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জুবায়রা বেগম সাথী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রের সহকারী পরিচালক মো. সানোয়ার হোসেন।

প্রশিক্ষণ ও অংশগ্রহণকারী

কর্মশালায় মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সের লেকচারার তাসনিম জাহান দিয়া, শ্রবণ ও বাক্ বৈকল্য বিশেষজ্ঞ আহনাফ হাসান এবং কনসালটেন্ট সাইকোলজিস্ট মারিয়া আফরোজ

বক্তারা বলেন, এনডিডি আক্রান্ত শিশুদের দৈনন্দিন কাজগুলো সহজ করতে অভিভাবকদের এই ধরণের কারিগরি প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। এর মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আরও স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ পাবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *