ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা পুলিশের নভেম্বর-২০২৫ মাসের মাসিক মাস্টার প্যারেড আজ (২৩ নভেম্বর ২০২৫) রবিবার সকাল সাড়ে ৭টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম

পুলিশ সুপারের নির্দেশনা

প্যারেড পরিদর্শন শেষে তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার বলেন:

“বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সকল অফিসার ও ফোর্সকে পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দায়িত্ববোধের সাথে কাজ করতে হবে।”

তিনি করণীয় ও বর্জনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন এবং দৃষ্টিনন্দন প্যারেড উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উপস্থিত কর্মকর্তাবৃন্দ

প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন মো. রাকিবুর রহমান, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল)। এছাড়া জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন:

  • মো. আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।
  • মো. আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)।
  • মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)।
  • মো. সোহরোয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)।
  • দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল)।
  • মনতোষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল)।
  • এস এম হাসান ইস্রাফীল, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল)।
  • তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ)।
  • মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল)।

এছাড়াও জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা প্যারেডে উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *