ময়মনসিংহে রূপসী বাংলা বহুমুখী সমবায় সমিতির ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে রূপসী বাংলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকালে নগরীর কালিঝুলিস্থ সমিতির নিজস্ব সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

অতিথিবৃন্দ ও আলোচনা

সমিতির ১৯তম এই বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সমবায় বিভাগ ময়মনসিংহের যুগ্ম-নিবন্ধক মোঃ আবদুল ওয়াহেদ

সভাপতিত্ব ও মূল এজেন্ডা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসী বাংলা কেন্দ্রীয় ক্ষুদ্রব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ময়মনসিংহের সভাপতি এবং বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি মোঃ আবুল হোসাইন

সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের কার্যবিবরণী, আর্থিক প্রতিবেদন এবং লভ্যাংশ ঘোষণা ও বণ্টন অনুমোদিত হয়। এছাড়া আগামী ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত আয়-ব্যয় বাজেট পেশ ও অনুমোদন করেন সমিতির সদস্যবৃন্দ। সভার উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে ছিল স্টাফদের প্রভিডেন্ট ফান্ড, পেনশন ও গ্র্যাচুইটি গঠন এবং রূপসী বাংলা ফ্যাশনের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ।

সামাজিক সচেতনতায় সমবায়

ব্যবসায়িক আলোচনার পাশাপাশি সভায় সন্ত্রাস, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক প্রথার কুফল সম্পর্কে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সমবায়কে কেবল অর্থনৈতিক মুক্তি নয়, বরং সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির মানব সম্পদ উন্নয়ন ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান। সভায় সমিতির বিপুল সংখ্যক সাধারণ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *