ময়মনসিংহে মাঠে নেই আ’লীগ, ফ্যাসিস্ট প্রতিহতের ঘোষণা দিয়ে বিএনপির বিক্ষোভ
মো: আমান উল্লাহ আকন্দ,ময়মনসিংহ

লকডাউন ঘোষণা করে ময়মনসিংহের রাজপথে নেই পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাকর্মীরা। তবে ফ্যাসিস্ট প্রতিহতের ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর পৌণে ১টায় ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় ফ্যাসিস্ট বিরোধী এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি।
বিএনপি’র বিক্ষোভ ও হুঁশিয়ারি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এই বিক্ষোভের নেতৃত্ব দেন। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় নগরীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল মহড়া দিতেও দেখা যায় বিএনপি নেতাকর্মীদের।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে আবু ওয়াহাব আকন্দ বলেন:
“পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা তথাকথিত লকডাউনের নামে দেশে অস্থিতিশীলতা পরিস্থিতি সৃষ্টি করতে চায়। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে তারা চোরাগুপ্তা হামলায় যানবাহনে আগুন দিয়ে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করেছে। এধরনের কর্মকাণ্ড আর বরদাস্থ করা হবে না। রাজপথে তাদের কঠোরহস্তে মোকাবেলা করা হবে।”
এদিকে লকডাউন প্রতিহতের পাহাড়ায় থাকা নেতাকর্মীদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা করতে দেখা গেছে দলীয় কার্যালয়ে।

জেলায় ২০ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার
নাশকতার চেষ্টা ও পরিকল্পনার অভিযোগে গত ২৪ ঘন্টার অভিযানে ময়মনসিংহ জেলায় ২০ জন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। সিটি কর্পোরেশনসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম ঢাকাপোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান:
- নিরাপত্তা ব্যবস্থা: জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ২৭টি স্পটে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। এছাড়া নগরীসহ জেলার প্রতিটি উপজেলায় পর্যন্ত সংখ্যক পুলিশ সদস্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।
- বিশৃঙ্খলা দমন: তিনি বলেন, পুলিশের কঠোর নজরদারির কারণে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে গতরাতে জেলার দুই-একটি স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলেও তাৎক্ষণিক পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়।
