রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের যৌথ উদ্যোগে এই দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল বেলুন উড়িয়ে বর্ণাঢ্য উদ্বোধন, আলোচনা সভা এবং প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ।
উদ্বোধন ও আলোচনা সভা
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরবর্তীতে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।
উপস্থিত অতিথিবৃন্দ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- মো. মিজানুর রহমান, পুলিশ সুপার, ময়মনসিংহ।
- ফৌজিয়া আক্তার, গ্রন্থাগারিক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান মোঃ আব্বাছ আলী।
পুরস্কার ও সনদ বিতরণ
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। সমাপনী বক্তব্যে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক সমাজ গড়ার লক্ষে নিয়মিত গ্রন্থাগারে যাওয়ার ও বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।






