ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির উদ্বোধন করলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার (ডিআরএস) কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)-এর যৌথ বাস্তবায়নে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেলে ভালুকা উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সমাবশের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ এবং ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান।

​নবায়নযোগ্য শক্তির প্রসারে জোর

​বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বাসাবাড়ি ও ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি পরিবেশ রক্ষার পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে কার্যকরী ভূমিকা রাখবে। ইডকল ও বিআইএফএফএল-এর এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুতের প্রসার ও পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিতকরণে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।