বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীকে জামায়াত নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মিস ফারাহ শাম্মীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

বুধবার (১৯ নভেম্বর) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

জামায়াতের প্রতিনিধি দল

এ সময় উপস্থিত ছিলেন:

  • ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আবদুল করিম
  • জেলা নায়েবে আমীর কামরুল হাসান মিলন
  • সেক্রেটারি মোজাম্মেল হক আকন্দ
  • সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজী
  • শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ।

জামায়াত নেতৃবৃন্দ নতুন বিভাগীয় কমিশনারকে তাঁর দায়িত্ব গ্রহণ উপলক্ষে অভিনন্দন জানান এবং ময়মনসিংহ বিভাগের সার্বিক উন্নয়ন ও জনসেবায় সফলতা কামনা করেন।

Leave a Comment