বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু; এলাকায় শোকের ছায়া

প্রদীপ কুমার সরকার, (হোসেনপুর),কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ. সালাম (৪০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামে গেণু মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আ. সালাম একই গ্রামের টানপাড়া এলাকার মৃত আ. জব্বারের ছেলে।

দুর্ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সালাম পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। ঘটনার দিন রাতে তারাবির নামাজ শেষে তিনি ওই বাড়িতে ওয়্যাররিং-এর কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত বাম হাত দিয়ে বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন।

চিকিৎসা ও আইনি প্রক্রিয়া

সালামকে আহত অবস্থায় পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো জানান, রোগীকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। একজন দক্ষ কারিগরের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *