বিদেশ থেকে কতটুকু সোনার গয়না আনলে শুল্ক লাগবে না

সোনা। প্রতীকী ছবি।

বিশেষ প্রতিবেদন,ঢাকা।

এক ভরি সোনার দাম সম্প্রতি দুই লাখ টাকা ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে বিদেশ থেকে নির্দিষ্ট পরিমাণ সোনার গয়না আনলে আপনাকে কোনো শুল্ক-কর দিতে হবে না। সরকার সম্প্রতি ‘অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫’-এর মাধ্যমে এই সুবিধা বাড়িয়েছে।

শুল্কমুক্ত সোনার পরিমাণ

​নতুন বিধিমালা অনুসারে বিদেশফেরত যাত্রীরা যে পরিমাণ সোনা শুল্কমুক্ত সুবিধায় আনতে পারবেন

পণ্যের বিবরণসর্বোচ্চ পরিমাণশুল্কআনুষঙ্গিক শর্ত
সোনার অলংকার১০০ গ্রাম (প্রায় ৮ ভরি ১০ আনা)শুল্কমুক্তএকই ধরনের গয়না ১২ পিসের বেশি নয়।
রুপার অলংকার২০০ গ্রামশুল্কমুক্তএকই ধরনের গয়না ১২ পিসের বেশি নয়।

সোনার বার আনার নিয়ম

​নতুন বিধিমালার আওতায় তোলাপ্রতি ৫ হাজার টাকা শুল্ক দিয়ে একজন যাত্রী বছরে একবার সর্বোচ্চ ১০ তোলা ওজনের একটি সোনার বার দেশে আনতে পারবেন।

যেভাবে আনবেন

  • ব্যাগেজ ঘোষণা ফরম: যাত্রীদের বিমানবন্দরে একটি ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ করতে হয়, যেখানে শুল্ক দিতে হবে এমন পণ্যের বিবরণী দিতে হয়।
  • গ্রিন চ্যানেল: ১০০ গ্রাম সোনার অলংকার ও ২০০ গ্রাম রুপার অলংকারের কম থাকলে এই ফরম পূরণ করতে হবে না এবং গ্রিন চ্যানেল দিয়ে সরাসরি বের হয়ে যেতে পারবেন। এর বেশি থাকলে বাড়তি অংশের জন্য শুল্ক বসবে।

দেশের বাজারে সোনার দাম ও পূর্বাভাস

​দেশে এখন ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা, যা দেশের ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ। বিশ্ববাজারে দাম বাড়ার কারণে, ডলারের বিপরীতে টাকার দুর্বলতার কারণে এবং বৈধ পথে আমদানি কম হওয়ার কারণে দেশে সোনার দামে প্রভাব পড়েছে।

​গোল্ডম্যান স্যাকস পূর্বাভাস দিয়েছে, ২০২৬ সালের ডিসেম্বরে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৯০০ ডলারে পৌঁছাতে পারে। ব্যাংক অব আমেরিকা গ্লোবাল রিসার্চ পূর্বাভাস দিয়েছে, আগামী বছর প্রতি আউন্স সোনার দাম পাঁচ হাজার ডলারে পৌঁছাবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *