বাংলাদেশে অফিসিয়াল নতুন আইফোন নিয়ে এলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

ঢাকা

দেশের সবচেয়ে বড় মাল্টি ব্র্যান্ডেড রিটেইল চেইন এবং অ্যাপল পণ্যের অনুমোদিত বিক্রেতা গ্যাজেট অ্যান্ড গিয়ার (G&G), বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নতুন আইফোন উন্মোচন করেছে। উন্মোচিত মডেলগুলোর মধ্যে রয়েছে আইফোন ১৭, আইফোন এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স।

সম্প্রতি রাজধানী ঢাকার গুলশান অ্যাভিনিউয়ের বিটিআই ল্যান্ডমার্কে অবস্থিত দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর, গ্যাজেট স্টুডিও বাই জিঅ্যান্ডজি-তে এক অনুষ্ঠানে এই উন্মোচন করা হয়।

উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্যাজেট অ্যান্ড গিয়ার-এর পার্টনার ও সিইও নূরে আলম শিমু, পার্টনার জাহাঙ্গীর আলম সাচ্চু ও মো আহসান কবির চৌধুরী, হেড অব মার্কেটিং ইরফানুল হক খান, খ্যাতনামা স্ট্যান্ডআপ কমেডিয়ান রাফসান সাবাব খান, এবং সঙ্গীতশিল্পী ও গীতিকার জেফার রহমান।

গ্যাজেট অ্যান্ড গিয়ার-এর পার্টনার ও সিইও নূরে আলম শিমু বলেন, “বাজারের সবচেয়ে সেরা অফারটির মাধ্যমে অ্যাপলের সমৃদ্ধ অভিজ্ঞতা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। ক্রেতারা এখন একটি নির্দিষ্ট জায়গা থেকেই বিশেষজ্ঞ সহায়তার পাশাপাশি আইফোন, অ্যাক্সেসরিজ ও সেবা গ্রহণ করতে পারবেন।”

নতুন আইফোনগুলোর দাম

ক্রেতারা নতুন মডেলগুলো গ্যাজেট অ্যান্ড গিয়ার-এর সকল আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্মে কিনতে পারবেন। মডেল ও দামগুলো নিম্নরূপ:

মডেলভ্যারিয়েন্টদাম
আইফোন ১৭২৫৬ জিবি১,৭৯,৯৯৯ টাকা
৫১২ জিবি২,১৯,৯৯৯ টাকা
আইফোন এয়ার২৫৬ জিবি২,০৯,৯৯৯ টাকা
৫১২ জিবি২,৪৯,৯৯৯ টাকা
আইফোন ১৭ প্রো২৫৬ জিবি২,২৯,৯৯৯ টাকা
৫১২ জিবি২,৬৯,৯৯৯ টাকা
আইফোন ১৭ প্রো ম্যাক্স২৫৬ জিবি২,৪৯,৯৯৯ টাকা
৫১২ জিবি২,৮৯,৯৯৯ টাকা

ক্রেতাদের জন্য বিশেষ অফার

নতুন আইফোন কিনলেই ক্রেতারা বিভিন্ন আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে:

  • মাত্র ৩৬,৯৯৯ টাকায় অ্যাপল ওয়াচ আলট্রা ২ অথবা ফ্রি অ্যাপল এয়ারপডস প্রো ২ বা ফ্রি এয়ারপডস ৪ (এএনসি)।
  • একটি ফ্রি অ্যাপল ২০ ওয়াট অরিজিনাল অ্যাডাপ্টার ও ফ্রি আইফোন অ্যাক্সেসরিজ (কেস)।
  • ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ও ১ বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি।
  • নির্দিষ্ট ব্যাংকের ক্ষেত্রে ২৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের পাশাপাশি ২৪ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা।
  • পুরাতন ফোন বদলের ক্ষেত্রে আকর্ষণীয় বোনাস।

এই উন্মোচনের মাধ্যমে, সর্বাধুনিক প্রযুক্তির সাথে বিশেষ অফারের সমন্বয় করে বাংলাদেশে অ্যাপল পণ্যের প্রধান গন্তব্য হিসেবে গ্যাজেট অ্যান্ড গিয়ার তাদের অবস্থান আরও শক্তিশালী করেছে।

Leave a Comment