প্রাইভেট হসপিটাল এসোসিয়েশন ময়মনসিংহের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি ডাঃ সিদ্দিকী, সম্পাদক চন্দন

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকীকে সভাপতি এবং মোঃ মনসুর আলম চন্দনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির শীর্ষ নেতৃত্ব

ময়মনসিংহের বেসরকারি চিকিৎসা খাতের উন্নয়নে ঘোষিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শামছুদ্দুহা মাসুম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির বাচ্চু, ডাঃ মোঃ রুহুল আমিন সেলিম ও মোঃ শরীফ আহমেদ সুমন।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রেজাউল হক পাপ্পু, মোঃ হাবিবুর রহমান মিলন, মোঃ হারুন অর রশিদ ও মোঃ মাসুদ রাহাত খান (পলাশ)। এছাড়াও অর্থ সম্পাদক হিসেবে আলহাজ্ব মোঃ আব্দুর রহমান বাবুল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে শামিম আহমেদ দায়িত্ব পালন করবেন।

সম্পাদকীয় মন্ডলী ও অন্যান্য পদ

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন:

  • দপ্তর সম্পাদক: মারুফ আহমেদ।
  • প্রচার সম্পাদক: মোঃ ইয়াসিন আহমেদ টুটুল (সহ-প্রচার সম্পাদক: মোঃ আবুল হাসান মুন্সী)।
  • স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: ডাঃ এ.কে.এম. মাহফুজুল আলম।
  • আইন বিষয়ক সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম রুকন।
  • তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক: মোঃ জাফর উল্লাহ।
  • সমাজ কল্যাণ সম্পাদক: মোঃ মঞ্জুরুর রহমান রিপন।

এছাড়াও সংস্কৃতি, ক্রীড়া, শিক্ষা, ধর্ম এবং মানবাধিকারসহ বিভিন্ন উপ-কমিটির সম্পাদক ও উল্লেখযোগ্য সংখ্যক কার্যনির্বাহী সদস্যকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উপদেষ্টা মন্ডলী

সংগঠনটিকে সঠিক দিকনির্দেশনা দিতে একটি শক্তিশালী উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। উপদেষ্টাগণ হলেন— ডাঃ এ.কে.এম. ওয়ালিউল্লাহ, মোঃ আবুল খায়ের বাবুল, ডাঃ মোঃ মাকসুদুর রহমান, অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল ইসলাম, ডাঃ খাদেমুল হক, মেজর সুজাউল করিম, ডাঃ মোহাম্মদ ইসহাক, ক্যপ্টেন সালাউদ্দিন বাবু ও ডাঃ দুলাল চন্দ্র পন্ডিত।

নবনির্বাচিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, এই কমিটির মাধ্যমে ময়মনসিংহের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান নিশ্চিত করার পাশাপাশি রোগীদের অধিকার রক্ষায় আরও শক্তিশালী ভূমিকা রাখা সম্ভব হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *