নোয়াখালী-২ আসনে এনসিপি প্রার্থী সুলতান জাকারিয়ার গণসংযোগ ও লিফলেট বিতরণ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

মুহাম্মদ জাকারিয়া সেনবাগ উপজেলার বিভিন্ন এলাকায় নানা দলীয় কর্মসূচিতে অংশ গ্রহণের পর সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে ছিলোনীয়া বাজারে গণসংযোগ ও দলীয় লিফলেট বিতরণ করেন।ছবি

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী, দলটির প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও বর্তমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মুহাম্মদ জাকারিয়া তাঁর নির্বাচনী এলাকায় অবিরামভাবে প্রচার-প্রচারণাসহ নানা কর্মসূচি পালন করে যাচ্ছেন। এর মধ্যে এলাকায় সভা সমাবেশ, উঠান বৈঠক, গণসংযোগ ও লিফলেট বিতরণ উল্লেখযোগ্য।

শুক্রবার (২১ নভেম্বর) দিনভর সুলতান মুহাম্মদ জাকারিয়া সেনবাগ উপজেলার বিভিন্ন এলাকায় নানা দলীয় কর্মসূচিতে অংশ গ্রহণের পর সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে ছিলোনীয়া বাজারে গণসংযোগ ও দলীয় লিফলেট বিতরণ করেন। এর আগে তিনি সেনবাগ পৌরসভা ও উপজেলা ডমুরুয়া ইউনিয়নে একাধিক উঠান বৈঠক করেন।

ভোট ও সমর্থন কামনা

ছিলোনীয়া বাজারে গণসংযোগকালে এনসিপি মনোনীত প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়কালে এনসিপি মনোনীত প্রার্থী আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে ভোটারদের কাছে তাঁদের দলীয় প্রতীক শাপলা কলি মার্কায় ভোট প্রার্থনা এবং সমর্থন কামনা করেন।

এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সেনবাগ উপজেলা সংগঠক আবু নাছের, উপজেলা সংগঠক মো. মামুন হোসেন, সেনবাগ পৌরসভার সংগঠক আনোয়ার হোসেন, পৌরসভার সংগঠক মোহাম্মদ শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *