নোয়াখালী-২ আসনে এনসিপি থেকে সুলতান মুহাম্মদ জাকারিয়ার মনোনয়ন পত্র সংগ্রহ
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
গতকাল বুধবার (১২ নভেম্বর) তিনি দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার কাছ থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহাদি।
প্রতিক্রিয়া ও মন্তব্য
দলীয় মনোনয়ন পত্র সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় সুলতান মোহাম্মদ জাকারিয়া মজুমদার স্থানীয় সাংবাদিকদের বলেন:
“প্রচলিত প্রাতিষ্ঠানিক রাজনীতি কোনো মতেই আমার নেশা বা পেশা কোনোটিই ছিলো না, যতটা ছিলো প্রাতিষ্ঠানিকভাবে মানুষের অধিকার আদায়ের লড়াই-সংগ্রামে। কিন্তু জুলাই পরবর্তী বাংলাদেশকে আধিপত্যবাদীদের ও অগণতান্ত্রিক শক্তির হাত থেকে সঠিক পথে রাখতে ব্যক্তিগত ও সামষ্ঠিক লড়াইয়ের অংশ হিসেবে এই ময়দান ছাড়তে আমি অনিচ্ছুক।”
তিনি আরও বলেন:
“নির্বাচনে লড়াইয়ের মতো কোনো এত টাকাপয়সা আমার নাই। গণমানুষের ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতা নিয়ে বাংলাদেশের মানুষকে প্রতিনিধিত্ব করার ইচ্ছা রইলো। এই লড়াইয়ে আমার ব্যক্তিগত অনেক ত্যাগ আছে ও থাকবে। কিন্তু সামষ্ঠিক এই লড়াইয়ে সর্বাত্মক সহায়তাসহ আপনাদেরকে পাশে চাইবো।”
