নেত্রকোণায় এনসিপি’র কেন্দ্রীয় নেতার বাড়ির ফটকে আগুন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় এনসিপির নেতার বাড়ির ফটকে রোববার রাতে দুর্বৃত্তদের আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।ছবি: সংগৃহীত

নেত্রকোণায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগের বাড়ির ফটকে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার গজিনপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাজনৈতিক বিরোধের জের ধরে আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা এ কাজ করেছে বলে দাবি করেছেন প্রীতম সোহাগ।

ঘটনার বিবরণ ও ক্ষয়ক্ষতি

প্রীতম সোহাগ বলেন, “রোববার রাত ১২টার দিকে কে বা কারা বাড়ির ফটকের সামনে আগুন দেয়। এতে আমার স্ত্রীর স্যান্ডেল ও পাপোশ পুড়ে যায়। এ ছাড়া ওপরে থাকা বিদ্যুতের কার্ড মিটারের ক্ষতি হয়। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, আগুন নিভে যায়।”

  • প্রতক্ষ্যদর্শী: আগুনের বিষয়টি আজ সোমবার সকাল ছয়টার দিকে টের পেয়েছেন জানিয়ে প্রীতম বলেন, “গতকাল রাতে জেলা শহর থেকে আমার স্ত্রীকে নিয়ে বাড়িতে এসে রাত ১০টার দিকে গেট বন্ধ করে ঘুমিয়ে পড়ি।” তিনি ধারণা করছেন, পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়
  • সন্দেহ: প্রীতমের চাচাতো ভাই এনামুল হক তাঁর বাড়ি থেকে একটি মোটরসাইকেলে তিনজনকে বের হতে দেখেছেন। ধারণা করা হচ্ছে, ওই দুর্বৃত্তরাই আগুন ধরিয়ে সঙ্গে সঙ্গে চলে যায়।

এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, এনসিপি নেতার বাড়ির ফটকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *