নিউইয়র্কের ঐতিহাসিক ভেন্যুতে পারফর্ম করবে অ্যাশেজ

বিনোদন প্রতিবেদক, ঢাকা।

অ্যাশেজ ব্যান্ডের সদস্যেরাছবি: ফেসবুক থেকে

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কুইন্স থিয়েটারে পারফর্ম করতে যাচ্ছে। আগামী ৫ অক্টোবর নিউইয়র্কের ঐতিহাসিক এই ভেন্যুতে পারফর্ম করবে তারা। এই একক কনসার্ট দিয়েই শেষ হবে ব্যান্ডটির এবারের উত্তর আমেরিকা সফর, যা শুরু হয়েছিল জুলাইয়ে কানাডার পাঁচটি শহরে পারফর্ম করার মাধ্যমে।

অ্যাশেজ ব্যান্ডের সদস্যরা। ব্যান্ডের ফেসবুক থেকে।

কুইন্স থিয়েটার ও অ্যাশেজের রোমাঞ্চ

কুইন্স থিয়েটার নিউইয়র্কের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই মঞ্চটি স্থানীয় নাট্যদল, উদীয়মান জ্যাজ ও ফোক ব্যান্ড এবং আন্তর্জাতিক নৃত্য ও সংগীত দলের জন্য ব্যবহৃত হয়। ১৯৯৩ সালে এটি সম্প্রসারণ ও আধুনিকায়ন করে আরও সুবিধাসম্পন্ন মঞ্চে রূপান্তর করা হয়।

​ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান প্রথম আলোকে বলেন, “এ ভেন্যুর কথা অনেক শুনেছি, এবার নিজেরা পারফর্ম করব বলে রোমাঞ্চিত। তা-ও আমাদের একক শো। যুক্তরাষ্ট্রে আমাদের আরও কয়েকটি কনসার্টের কথা থাকলেও আপাতত সেগুলো করছি না। শুধু এই একটি কনসার্ট করেই আমাদের এবারের ট্যুর শেষ হবে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *