নারী ক্রিকেট বিভাগের প্রধান হলেন রুবাবা দৌলা

খেলা ডেস্ক

রুবাবা দৌলা।ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধানের দায়িত্ব পেয়েছেন রুবাবা দৌলা। কয়েক দিন ধরে নারী ক্রিকেট নিয়ে নানা বিতর্কের মধ্যেই বিসিবি’র একমাত্র নারী পরিচালককে এই বিভাগের দায়িত্ব দেওয়া হলো। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থায়ী কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্তের কথা জানায় বিসিবি।

স্থায়ী কমিটি পুনর্গঠন

  • রুবাবা দৌলা: তাঁকে নারী বিভাগের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৬ জুন বিসিবি নির্বাচনের পরদিন স্থায়ী কমিটিগুলো বণ্টন করা হয়েছিল, তখন রুবাবা পরিচালক হননি। চলতি মাসের ৩ তারিখ তাঁকে জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক হিসেবে মনোনয়ন দেয়। তিনি আবদুর রাজ্জাকের জায়গায় এই দায়িত্ব পেলেন।
  • আবদুর রাজ্জাক: এত দিন এই বিভাগের প্রধানের দায়িত্ব পালন করা রাজ্জাককে এখন একই বিভাগের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। জাতীয় দলের এই সাবেক স্পিনারকে নতুন করে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রধানও করা হয়েছে।
  • খালেদ মাসুদ পাইলট: এত দিন এইচপির প্রধান ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, তাঁকে এখন করা হয়েছে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান
  • বিসিবি সভাপতি আমিনুল ইসলাম: গ্রাউন্ডস কমিটির দায়িত্বে এত দিন ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নিজেই। এখন বিপিএল গভর্নিং কাউন্সিলের পাশাপাশি আমিনুলের কাছে থাকল ওয়ার্কিং কমিটির দায়িত্ব

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *