ধোবাউড়ায় সৌখিন মৎস শিখারী সংঘের নির্বাচন সম্পন্ন

ধোবাউরা প্রতিনিধি

সভাপতি বিপ্লব সরকার ও সম্পাদক বদিউজ্জামান।ছবি

ময়মনসিংহের ধোবাউড়ায় উৎসব মুখর পরিবেশে সৌখিন মৎস শিখারী সংঘের নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যায় ধোবাউড়া হাসপাতাল মোড়স্থ কার্যালয়ে তেত্রিশ জন ভোটারের অংশগ্রহণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচিত প্রতিনিধিরা

নির্বাচনে ভোট প্রয়োগে বিজয়ী প্রার্থীরা হলেন:

  • সভাপতি: বিপ্লব কুমার সরকার
  • সম্পাদক: বদিউজ্জামান
  • কোষাধ্যক্ষ: রুস্তুম আলী

নির্বাচন পরিচালনা

নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স গামজিন রাংসা এবং সহকারী কমিশনার সাবেক উপজেলা পোস্ট মাস্টার মানিক রাজভর

উৎসবমুখর পরিবেশে নিরপেক্ষ নির্বাচনে পছন্দের প্রার্থীদের নির্বাচিত করায় নির্বাচন কমিশনকে কৃতজ্ঞতা জানিয়েছেন সৌখিন মৎস সংঘের সদস্যরা। আগামী সাত দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে নির্বাচিত প্রতিনিধিরা আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *